গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় সেখানে ছিন্নভিন্ন হয়ে গেছে ফিলিস্তিনিদের লাশ। খান ইউনিসের বাসিন্দা জামাল আল-মাধৌন আলজাজিরাকে জানিয়েছেন, কীভাবে তিনি ভোরে একটি আবাসিক বাড়িতে বোমা হামলায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেছেন, ‘আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। নিরীহ নারী ও শিশুদের মাথার ওপর ছাদ উপড়ে ফেলা হয়েছে। ভারী ক্ষেপণাস্ত্র শিশুদের ওপর নিক্ষেপ করা হয়।’ জামাল আরও বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করেছি। তাদের সবাই নারী ও শিশু। একজন পুরুষও নেই। তারা (ইসরাইলিরা) মিথ্যা দাবি তুলেছে যে তারা যোদ্ধাদের নিশানা করছে।

পুরোটাই মিথ্যা। তাদের লক্ষ্য মুসলিম পরিচয়ের যে কোনো মানুষকে হত্যা করা। এ নিরীহ নারী ও শিশু সবার লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে।’ ২৪ ঘণ্টায় গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরাইলি সামরিক বাহিনী আবারও হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল-জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে খান ইউনিসে ইসরাইলি বাহিনী একটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে খান ইউনিসে কমপক্ষে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই শহরের জেইতুন এলাকার

আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের পূর্বাঞ্চলীয় আবাসন আল-কাবিরায় আর্টিলারি গোলাবর্ষণে আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার উত্তর রাফায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে। এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নতুন একটি সামরিক করিডর প্রতিষ্ঠার জন্য দক্ষিণ গাজায় অভিযান শুরু করেছে সেনারা। এ করিডর প্রতিষ্ঠা করা হলে রাফা নগরী উপত্যকার অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী