নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
এবারের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ফরোয়ার্ড পুস্কর ক্ষিসা মিমো–এমন ধারণা আগেই পাওয়া যায়। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মিমোর নাম ঘোষণা করেছে হকি ফেডারেশন। টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। জাতীয় দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মিমো। সেই ২০০৯ থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। এরই মধ্যে লাল-সবুজ জার্সিতে ম্যাচের সেঞ্চুরিও পূর্ণ করা হয়ে গেছে তার। ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। অধিনায়কের দায়িত্ব পেয়ে মিমো গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলে অধিনায়ক হওয়া বড় সম্মানের। অধিনায়কত্ব পেয়ে দায়িত্ব আরও বেড়েছে। এবারও

যেন দল চ্যাম্পিয়ন হয়, সেই চেষ্টা করবো।’ ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এএইচএফ কাপ, এটা এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এএইচএফ কাপের বাংলাদেশ দল হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন,

রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রেকর্ড দামে বিক্রি হলো মুঘলদের ‘সুপার কম্পিউটার’, যেসব কাজে ব্যবহার হতো এটি হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা বলল জার্মানি ও ন্যাটো সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ বাংলাদেশি হজযাত্রী বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক কর্মী ছাঁটাই করে এআই ব্যবহার অবৈধ ঘোষণা করল চীনা আদালত মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা