গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
সম্প্রতি গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার এক বিবৃতিতে ওআইসি দারুল আরকাম স্কুলে পরিচালিত হামলাকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি ইসরাইলি বাহিনী কর্তৃক গাজার বেসামরিক নাগরিক, শরণার্থী কেন্দ্র, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলার কড়া সমালোচনা করেছে। বলেছে, ইসরাইলি বাহিনীর বর্বরতার সর্বশেষ উদাহরণ গাজা শহরের দারুল আরকাম স্কুলে বোমা হামলা ও রাফাহতে সৌদি সাংস্কৃতিক ও ঐতিহ্য কেন্দ্রের অধীনস্থ চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার শামিল। এমনকি

আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। মুসলিম সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে, যেন তারা জাতিসংঘ সনদের অধ্যায় ৮ অনুযায়ী অবিলম্বে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য প্রবেশ নিশ্চিত করে ও আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় দায়বদ্ধতা কার্যকর করে। একই সঙ্গে দখলদার বাহিনীর অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। ওআইসি আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তেলআবিবের ওপর চাপ সৃষ্টি করা। যাতে তারা আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ, আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিসংঘ সনদ ও প্রাসঙ্গিক প্রস্তাবনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং ফিলিস্তিনি ভূমি দখল ও সামরিক আগ্রাসন

বন্ধ করে। এদিকে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা