ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রাম থেকে লিমা আক্তার (২১) নামে এক গৃহবধূ ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম থেকে মামুন মাতুব্বর (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূ ও সকাল ৯টার দিকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন গৃহবধূ লিমা আক্তার (২১)। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মেছেরডাঙ্গী গ্রামের মুকুল খানের মেয়ে ও একই ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। তিন বছর আগে প্রেম করে আবু মৃধা বিয়ে করেন লিমা

আক্তারকে। গত ৫ মাস আগে আবু মৃধা ও লিমা ভাঙ্গায় এসে বাসা ভাড়া নেয়। তখন আবু মৃধা সৌদি থেকে দেশে ছুটিতে এসেছিলেন। ফেব্রুয়ারি মাসে আবু মৃধা পুনরায় সৌদি আরবে চলে যান। এরপর থেকে লিমা একা বাসায় থাকতেন। আবু মৃধার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে বারবার মোবাইল ফোনে কল দেন। কিন্তু লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি তিনি লিমার ছোট ভাই রোমানকে জানান। এরপর রোমান সদরপুর থেকে ভাঙ্গায় বোনের বাসায় আসেন। বোন লিমাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি রোমান। এরপর বিষয়টি বাড়ির তত্ত্বাবধায়ক আজিজুল মৃধাকে (৪৭) জানান। তিনি ভাঙ্গা থানায় বিষয়টি জানান। এরপর

ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সঙ্গে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ উদ্ধার করে। অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বরের (১৭) মরদেহ বাড়ির পাশের আম গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মামুন মাতুব্বর ঢাকায় একটি মোবাইলের দোকানের কর্মচারী। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১২টায়ও বাড়ি না ফেরায় বাবা মাজেদ মাতুব্বর ছেলে মামুন মাতুব্বরকে ফোন দেন। এ সময় তার ফোন বন্ধ পাওয়া

যায়। সকালে প্রতিবেশী এক লোক ঝুলন্ত অবস্থায় মামুনের মরদেহ দেখতে পেয়ে মামুনের বাবাকে খবর দেন। এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মামুনের বোন সুলতানা আক্তার অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাইকে প্রতিপক্ষ ডেকে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক লোকমান হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি