প্রিমিয়ার লিগে চারে থাকা নিয়ে পাঁচ দলের লড়াই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

প্রিমিয়ার লিগে চারে থাকা নিয়ে পাঁচ দলের লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
লিভারপুল ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গেই তাদের পয়েন্টের ব্যবধান ১২। তাই প্রিমিয়ার লিগে শীর্ষ দুটি স্থান অনেকটা নির্ধারিতই হয়ে গেছে। এখন লড়াই চলছে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন নিয়ে। প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল খেলে ইউরোপের সবচেয়ে মর্যাদার এ টুর্নামেন্টে। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান প্রায় পাকা করে ফেলেছে নটিংহাম ফরেস্ট। লড়াইটা চলছে মূলত চতুর্থ স্থান নিয়ে। বৃহস্পতিবার রাতে টটেনহামকে ১-০ গোলে হারিয়ে সে লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসির পক্ষে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। বাঁ প্রান্ত থেকে কোল পালমারের ক্রসে হেড করে টটেনহামের জালে বল পাঠান এ আর্জেন্টাইন

মিডফিল্ডার। এ জয়ে ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আছে ষষ্ঠ স্থানে। আগামী ম্যাচে লিস্টার সিটিকে হারাতে পারলে চেলসিকে হটিয়ে চারের দখল নেবে নিউক্যাসল। অ্যাস্টন ভিলা ৪৮ ও ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে তাদের পেছনে নিঃশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলই বলে দিচ্ছে, লিগের বাকি সময়টা চতুর্থ স্থান নিয়ে জোর লড়াই চলবে। তবে চতুর্থ স্থান দখলের লড়াইয়ে আরেকটু হলেই পা ফসকে যাচ্ছিল চেলসির। আর এটা হতে যাচ্ছিল কোচ এনজো মারেস্কার ভুলে। নির্ধারিত ৯০ মিনিট পার হতেই আক্রমণভাগের দুই সেনানি পালমার ও ফার্নান্দেজকে উঠিয়ে

দুই ডিফেন্ডার নামান চেলসি কোচ। তাঁর উদ্দেশ্যটা ছিল পরিষ্কার, গোল হজম না করা। কিন্তু তিনি যখন দেখলেন ১২ মিনিট যোগ করা হয়েছে, তখনই অস্বস্তিতে ভুগতে থাকেন মারেস্কা। ফরোয়ার্ড ও প্লেমেকারকে তুলে নেওয়ায় খেলা একমুখী হয়ে পড়ে। ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ভুল মেনে নেন চেলসি কোচ, ‘প্রথমার্ধে আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধে ওই ভুলের পর... সত্যি বলতে, ভুলটা আমারই। কারণ অতিরিক্ত সময় দেখার আগেই আমি দুটি বদল করে ফেলি। যখন দেখলাম ১২ মিনিট যোগ করা হয়েছে, তখনই মনে হলো একটু আগেভাগেই এমন পরিবর্তন করে ফেলেছি। সৌভাগ্যক্রমে ম্যাচটা জিতেছি বলে স্বস্তি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী