৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ April, ২০২৫

৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ April, ২০২৫ |
২০২৫ সালটা বেশ ব্যস্তভাবে কাটাতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মাসে জিম্বাবুয়ে থেকে শুরু করে আয়ারল্যান্ড পর্যন্ত সাতটি আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে টাইগাররা। প্রতি মাসেই মাঠে নামতে হবে ব্যাট-বলের লড়াইয়ে। এপ্রিলেই সূচনা হচ্ছে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট বছরের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে, যেখানে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই মাঠে নামবে দুই দল। জুলাইয়ে আবার পাকিস্তান আসবে বাংলাদেশে। তবে এবার শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর আগস্টে

শক্তিশালী ভারত দল সফরে আসবে। তারা খেলবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। অক্টোবরে টাইগারদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেও থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সবশেষে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ব্যস্ত ও চ্যালেঞ্জিং একটি বছর অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ