ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ April, ২০২৫

ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ April, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে। স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস), খাদ্য ও ওষুধ প্রশাসন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে (সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন) ছাঁটাই শুরু হয়েছে। যা ১০ হাজারের বেশি কর্মসংস্থান হারানোর সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যদি সুযোগ পেতেন তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করতেন। যদিও মার্কিন সংবিধান তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেয় না, তবুও ট্রাম্প এই বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রশাসন আমদানিকৃত গাড়ির ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে, যা

বুধবার থেকে কার্যকর হয়েছে। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, এর ফলে যুক্তরাষ্ট্রে গাড়ির দাম বৃদ্ধি পাবে। তবে ট্রাম্প বলেছেন, এই শুল্ক দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশীয় অটোমোবাইল কোম্পানিগুলো আরও বেশি মুনাফা করবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ঘোষণা করেছেন যে, তারা এই শুল্কের প্রতিক্রিয়ায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তিনি জানান, এটি যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংঘাত নয় বরং মেক্সিকোর অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে মে মাসে সৌদি আরবে যাচ্ছেন। এর আগে তাঁর প্রথম বিদেশি ফোনালাপও হয়েছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। ইউএন দূতের

ভূমিকা অনিশ্চিত: হাউস রিপাবলিকানরা প্রতিনিধি এলিস স্টেফানিকের জন্য নতুন ভূমিকা নির্ধারণে আলোচনা করছে, যিনি সম্প্রতি জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বাদ পড়েছেন। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তাঁর জন্য নতুন কোনো কার্যকর পদ তৈরির চেষ্টা চলছে। এই পরিবর্তনগুলোর ফলে মার্কিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়