ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড় লাখ। প্রবাসে তাদের দেখভালের দায়িত্ব মূলত বাংলাদেশ দূতাবাসের ওপর বর্তায়। অথচ, বিভিন্ন উৎসব ও আনন্দঘন মুহূর্তে প্রবাসীদের পাশে থাকার বদলে দূতাবাস যেন নিখোঁজ হয়ে যায়! এক সময় সরকারি দলের অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তাদের সরব উপস্থিতি দেখা গেলেও বর্তমানে তারা যেন শুধুই রাজনৈতিক পরিচর্যার ব্যস্ততায় নিমগ্ন। বিশেষ করে ঈদ বা অন্য কোনো উৎসবে সাধারণ প্রবাসীদের নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ তো দূরের কথা, শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজও যেন বিলুপ্ত হতে চলেছে প্যারিস দূতাবাস থেকে। অন্যান্য দেশের দূতাবাস যেখানে তাদের নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে, ঈদ জামায়াতের আয়োজন করে বা অন্তত উপস্থিতি নিশ্চিত করে, সেখানে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের

কোনো তৎপরতা দেখা যায় না। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। প্যারিসে বসবাসরত একাধিক প্রবাসী আক্ষেপ করে বলেন, ‘প্রবাসে ঈদ মানেই নিঃসঙ্গতা। অন্য দেশের দূতাবাসগুলো অন্তত তাদের নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে, ছোটখাটো আয়োজন করে। কিন্তু আমাদের দূতাবাসের কর্মকর্তারা নিজেদের রাজনৈতিক ব্যস্ততার বাইরে সাধারণ প্রবাসীদের জন্য সময়ই দেন না।’ সাবেক সেনা কর্মকর্তা জিল্লুর রহমানও একই মত পোষণ করে বলেন, ‘আমাদের মতো প্রবাসীদের জন্য ঈদ মানেই শূন্যতা। দূতাবাস যদি একটু পাশে থেকে ঈদের দিনে কিছু আয়োজন করত, তাহলে আমাদের আনন্দ আরও বেড়ে যেত।’ তবে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন নিজেদের উদ্যোগে ঈদ উপলক্ষে মিলনমেলা ও বিভিন্ন অনুষ্ঠানের

আয়োজন করে থাকে। তারা মনে করেন, দূতাবাস চাইলে এসব আয়োজনে যুক্ত হয়ে প্রবাসীদের আনন্দ ভাগ করে নিতে পারত। এ বিষয়ে জানতে দূতালয় প্রধান এমএ তালহার সঙ্গে ক্ষুদে বার্তায় যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া