গাজায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ভোর থেকে চালানো ইসরাইলের লাগাতার বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। যা নিয়ে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ১০৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২৫০০ জনের বেশি। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের UNRWA ক্লিনিক লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। এছাড়া, ভোর থেকে চালানো ইসরাইলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় আরও ২৩ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে

আশঙ্কা করা হচ্ছে। ‘গাজায় কিছুই অবশিষ্ট থাকবে না’ এদিকে একজন আরব বিশ্লেষকের মতে, ইসরাইলি আগ্রাসনের চূড়ান্ত লক্ষ্য হলো গাজাকে সম্পূর্ণ ধ্বংস করা এবং ২৩ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। আন্তর্জাতিক সংকট গবেষণা সংস্থার (International Crisis Group) কর্মকর্তা তাহানি মুস্তাফার ভাষায়, ‘অনেকেই বলছেন, ইসরাইলের কোনো চূড়ান্ত কৌশল বা লক্ষ্য নেই। কিন্তু গত ১৭ মাসের ঘটনাবলী দেখে আমি মনে করি, এটি সত্য নয়। তারা হয়তো জানে না যে, চূড়ান্ত পরিণতিটা আসলে কেমন হবে। তবে তাদের মূল লক্ষ্য হলো গাজাকে জনশূন্য করে ফেলা’। এই বিশ্লেষকের মতে, ২০০৭ সাল থেকে ইসরাইলের যে নীতি চলে আসছে, এখন সেটিকেই আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা হচ্ছে—গাজাকে ‘পুরোপুরি বসবাসের অযোগ্য’ করে তোলা। তাহানি মুস্তাফা

আল জাজিরাকে বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন— গাজাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। এর মাঝেও যারা টিকে থাকবে—যদি তারা নিহত বা জোরপূর্বক বাস্তুচ্যুত না হয়—তাদেরকে ক্রমশ ছোট ছোট এলাকা পর্যন্ত সীমিত করে ফেলা হবে’। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হলেও ইসরাইল গাজায় কোনো ধরনের ফিলিস্তিনি শাসন মেনে নেবে না। কারণ এটা ‘সম্পূর্ণ অবাস্তব’। মুস্তাফার মতে, ‘ইসরাইলি রাজনীতিবিদরা এটি গোপন করেননি। বরং তারা পরিষ্কারভাবে বলে আসছেন যে, যুদ্ধ শেষ হওয়ার পর গাজাবাসীর জন্য কিছুই অবশিষ্ট থাকবে না’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া