ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫

ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ |
পদত্যাগ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, স্মোট্রিচ পদত্যাগ করে নেসেটে ফিরে এসেছেন। এবার তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থী ধর্মীয় জায়োনিজম পার্টির সাধারণ আইনপ্রণেতা হিসেবে কাজ করবেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সাথে নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করার বিষয়ে বিরোধের মধ্যে এই পদত্যাগপত্র প্রকাশিত হয়েছে। এ নিয়ে এক বিবৃতি দিয়েছে স্মোট্রিচের ধর্মীয় জায়োনিজম পার্টি। তাতে ওটজমা ইয়েহুদিত দলের প্রধান বেন-গভিরকে স্মোট্রিচ এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ দলের মধ্যে করা রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে

গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়েছেন দলগুলোর নেতারা। এই পদক্ষেপটি ইসরায়েলের অতি-ডানপন্থী জোটের মধ্যে ক্রমবর্ধমান ভাঙন এবং অসন্তোষ প্রকাশ্যে আনল। প্রসঙ্গত, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত করেন ইসরায়েলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এর জেরে তিনি গত জানুয়ারি মাসে পদত্যাগ করেন। তার সঙ্গে তার জাতীয়তাবাদী-ধর্মীয় দল ওজামা ইয়েহুদিতের আরো দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন। পরে মার্চে বেন গভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেন নেতানিয়াহু। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি

বাহারভ-মিয়ারাও নেতানিয়াহুর এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন নিয়োগ-বরখাস্ত সিদ্ধান্তেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক নেতা এবং সরকারি কর্মকর্তা নেতানিয়াহুর বিরোধিতা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী