ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটিয়েছেন সনাতনধর্মাবলম্বীরা। সোমবার (৩১ মার্চ) দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। সেখানেই এই সম্প্রীতির নজির দেখা যায়। খবর এবিপি লাইভের। প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন। এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন। গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি

ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়। এই অসাধারণ দৃশ্য হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও সদয়তার বার্তা বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী