ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
সংঘর্ষ এড়াতে টাঙ্গাইলে ঈদের মাঠে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়।
টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নির্দেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক।
আদেশে বলা হয়, বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক
জানান, বড় বাসালিয়া ঈদগা মাঠে ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানান, বড় বাসালিয়া ঈদগা মাঠে ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



