মিয়ানমারে বাংলাদেশিদের অবস্থা নিয়ে যা জানালেন রাষ্ট্রদূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

মিয়ানমারে বাংলাদেশিদের অবস্থা নিয়ে যা জানালেন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
মিয়ানমারে আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। এতে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও সেখানে অবস্থানরত বাংলাদেশির ‘নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন নেপিদোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন। শুক্রবার (২৮ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মিয়ানমারে সব বাংলাদেশি নাগরিক নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ। আজ দুপুর ১২টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) মিয়ানমারের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।’ শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, চীনের ইউনান প্রদেশ, ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। এর মধ্যে থাইল্যান্ডে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়েছে। এতে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে

৭.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে