ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
ড্র মেনে নিতে পারেননি ভারতীয় কোচ মার্কেজ
এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গেল সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে ৪৮৯ দিন পর জয়ের দেখা পেয়েছিল ভারত। লক্ষ্য ছিল বাংলাদেশের বিপক্ষেও এই জয়ের ধারা অব্যাহত রাখবে মানোলো মার্কেজের শিষ্যরা। তবে তা হয়নি। বাংলাদেশের খেলোয়াড়দের একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় কোনো মতে হারতে হারতে বেঁচেছেন তারা। ঘরের মাঠে ০-০ গোলে ড্র করেই সান্ত্বনার ১ পয়েন্ট পয়েছেন তারা। আর এমন ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রাগে ক্ষোভে হতাশায় পুড়ছেন ভারতীয় স্প্যানিশ এই কোচ।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের পারফরম্যান্সতে 'খুব খারাপ; আখ্যা দিয়ে মার্কেজ বলেন, 'খুব, খুবই
দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমরা মাত্র এক পয়েন্ট পেয়েছি, এটিই ভালো দিক। তবে আমি সত্যিই রাগান্বিত এবং হতাশ। সম্ভবত এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমি যা ভাবছি সব বলতে চাই না।' দলের এমন পারফরম্যান্সের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চান না ভারতীয় কোচ। বলেন, 'দলে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় না থাকলেও এটি কোনো অজুহাত হতে পারে না।' ব্র্যান্ডন ফার্নান্ডেস, মনবীর সিং এবং লালিয়ানজুয়ালা চাংতের ইনজুরির কারণে খেলতে না পারার বিষয়টি উল্লেখ করেও তিনি বলেন, 'এটি বাস্তবতা, তবে আমাদের সবসময় উন্নতি করতে হবে।' মার্কেজের মতে, খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব নয়, বরং
ম্যাচের শুরুতেই মনোযোগের ঘাটতি ভারতের খারাপ পারফরম্যান্সের কারণ। বলেন, 'গোলকিপার ভুল করে প্রতিপক্ষের স্ট্রাইকারের পায়ে বল তুলে দিয়েছিল, যদিও সেই শট বাইরে চলে যায়। কিন্তু এটি শুধু গোলকিপারের ভুল নয়, প্রতিটি খেলোয়াড়ই আজ (মঙ্গলবার ম্যাচে) খারাপ খেলেছে।'