গাজায় ২৪ ঘণ্টায় হত্যার শিকার আরও ৩৯ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় হত্যার শিকার আরও ৩৯ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫০,১৮৩-এ পৌঁছেছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। এদিন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্বর ইসরাইলি হামলায় ৩৯ জন নিহতের পাশাপাশি ১২৪ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহতের মোট সংখ্যা ১,১৩,৮২৮-এ দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এছাড়াও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না’। গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে

গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি