ব্রাজিলকে গুঁড়িয়ে বাংলাদেশকে টেনে যা বললেন এনজো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

ব্রাজিলকে গুঁড়িয়ে বাংলাদেশকে টেনে যা বললেন এনজো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
রাফিনিয়ার কথাই ফলে গেল। তবে ফল উল্টো। আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ব্রাজিলের তারকা হুংকার ছুঁড়েছিলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব।’ তার সেই হুংকারের শব্দ বেজেছে ব্রাজিলের কানেই। দাপুটে এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপরই বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ। ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে আর্জেন্টাইন মিডফিল্ডার লেখেন, ‘অবিশ্বাস্য সমর্থন এবং বার্তার জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয়টিও আপনারও।’ আরেক পোস্টে ব্রাজিল তারকা রাফিনিয়াকে খোঁচা মেরেছেন এনজো, ‘পরের বার থেকে বিনয়ী থেকো রাফিনিয়া।’ আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশি সমর্থকদের একটু বেশিই আবেগ। লাতিন কিংবা ইউরোপে মাঠের লড়াই হলে এ দেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তরা আলাদা হয়ে যায়। কথার লড়াই চলে। ওসব আর্জেন্টাইনদের মনে ধরেছে। বাংলাদেশের

বেশ কিছু ইস্যুতে এনজোকে প্রায়ই সরব দেখা যায়। ব্রাজিলকে গুঁড়িয়ে আবারও বার্তা দিয়েছেন। ফেসবুকের পোস্টে জুড়ে দিয়েছেন বাংলাদেশের দুটি পতাকার ইমোজিও। বুধবার বুয়েন্স আইরেসে লিওনেল স্কালোনির দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এই জয়ে বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট হলো আর্জেন্টিনার। তাতেই দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। বড় হারে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিন ব্রাজিল। বিশ্বকাপে যাওয়ার সুখবর নিয়েই নেমেছিল আর্জেন্টিনা। পরে মাঠে দেখিয়েছে দাপট। একটি করে গোল করেছেন জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে এক গোল ফেরান মাথিয়াস কুনিয়া। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে

জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। লাতিন কোনো দলের বিপক্ষে ৪ গোল হজম করল ১৯৮৭ কোপা আমেরিকার পর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী