ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই!
ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল
ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস
অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা
ঢাকায় একদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে। সোমবার (২৪ মার্চ) ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন সদস্যের প্রতিনিধি দলসহ সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। রাত ১০টার দিকে তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধারণা
করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।
করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।



