অলিম্পিক সভাপতি নির্বাচিত হয়ে জিম্বাবুইয়ান কভেন্ট্রির ইতিহাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ March, ২০২৫

অলিম্পিক সভাপতি নির্বাচিত হয়ে জিম্বাবুইয়ান কভেন্ট্রির ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ March, ২০২৫ |
ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের কার্স্টি কভেন্ট্রি। প্রথম নারী এবং আফ্রিকান হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। এ বিজয়কে ‘অসাধারণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন ৪১ বছর বয়সি এই সাঁতারু। কভেন্ট্রি অলিম্পিক সাঁতারের দুইবারের চ্যাম্পিয়ন। সুইমিংপুল ছাড়ার পর তিনি ক্রীড়া সংগঠক হিসেবে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী। শুধু প্রথম আফ্রিকান এবং নারী হিসেবেই নন, সবচেয়ে কমবয়সী ব্যক্তি হিসেবে আইওসির শীর্ষপদে আসীন হওয়ার গৌরবও সঙ্গী হয়েছে তার। নির্বাচনে ছয়জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছেন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ‘এটি এক অসাধারণ মুহূর্ত। আমি কখনো ভাবিনি যে একদিন এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের এই অবিশ্বাস্য আন্দোলনের জন্য কিছু দিতে পারবো।’ ‘এটি শুধু বড় সম্মান

নয়, এটি আমাদের সবার জন্য একটি বার্তা। আমি এই সংস্থাটিকে গর্বের সাথে নেতৃত্ব দেব, এর মূল মূল্যবোধকে রক্ষা করব এবং আপনাদের সকলকে গর্বিত করব। আপনারা আজ যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আমি আপনাদের আস্থা রাখতে চাই। হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই’-যোগ করেন সাবেক এই সাঁতারু। জানা গেছে, কভেন্ট্রি ছিলেন আইওসি’র বিদায়ী সভাপতি টমাস বাখের পছন্দের প্রার্থী। যদিও আইওসি নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা ছিল, অভিজ্ঞ হুয়ান অ্যান্তোনিও সামারাঞ্চ জুনিয়র এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রধান সেবাস্টিয়ান কোয়ের সঙ্গে কভেন্ট্রির হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সে ধারণা প্রথম রাউন্ডেই ভুল প্রমাণিত হয়। ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে সহজ জয় অর্জন করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ