হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
অনেক অপেক্ষার শেষে হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আর মাত্র ৬ দিনের অপেক্ষা, এরপরই হামজার অভিষেক হবে লাল সবুজ জার্সিতে। তার আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা, তার সঙ্গে অবশ্যই ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেখানেই হামজাকে ‘বাংলাদেশের মেসি’ আখ্যা দিলেন অধিনায়ক জামাল। হামজার গল্পটা কিছুটা হলেও জামালের সঙ্গে মেলে। দুজনই প্রবাসী ফুটবলার, পরে এসে গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। তবে জামালই এক্ষেত্রে পথ প্রদর্শক। বহু বছর পরে এসে আরও এক প্রবাসী ফুটবলারকে আপন করে নিতে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি যখন এসেছিলাম, তখন পরিস্থিতিটা কিছুটা

এমনই ছিল।’ তবে সেবারের সঙ্গে এবারের পার্থক্যটাও দেখিয়ে দিতে ভোলেননি জামাল। তিনি জানালেন, প্রিমিয়ার লিগ মানের খেলোয়াড় হামজা তো বাংলাদেশের কাছে লিওনেল মেসির মতো কেউ একজনই! তার ভাষ্য, ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে। এটা তো আমাদের দলে লিওনেল মেসি আসার মতো বিষয়! আমি এভাবেই দেখছি বিষয়টাকে।’ হামজা এলে কোথায় খেলবেন, এমন একটা আলোচনা শেষ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সে প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘সে দারুণভাবেই দলে মানিয়ে নেবে আমি মনে করি।’ বিষয়টা দলের সবাইও জানে, সে কারণে তাকে নিয়ে উচ্ছ্বসিত সবাই। তার কথা, ‘সবাই তাকে স্বাগত জানিয়েছে। হামজার প্রতি সম্মান আছে সবার। তারা জানে সে দলে কী নিয়ে

আসতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। হামজার আসাটা আমাদের জন্য অসাধারণ ব্যাপার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ