ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে
মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার
ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা
বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড
নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ মিস করায় মন খারাপ মেসির
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ মার্চ বাংলাদেশ সময় সকাল ৫.৩০ মিনিটে উরুগুয়ের মাঠে এবং ২৬ মার্চ সকাল ৬টায় ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
ওই দুই ম্যাচের দলে ডাক পেয়েছিলেন মেসি। তবে ছোট্ট একটা ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কাতারে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তবে বড় দুই ম্যাচ মিস করায় মন খারাপ বলে এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন ইন্টার মায়ামি তারকা।
মেসি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করায় আমি খুবই হতাশ। আমি সত্যিই খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট একটা ইনজুরিতে পড়ায় আমাকে বিশ্রামে থাকতে হবে। আমি
দলের সঙ্গে থাকতে পারবো না। তবে একজন ভক্ত হিসেবে দলকে সমর্থন করবো এবং গলা ফাঁটাবো। এগিয়ে যাও আর্জেন্টিনা।’ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। টেবিলে ১৯ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে যথাক্রমে ইকুয়েডর ও কলম্বিয়া। পাঁচে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।