বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিসিবি থেকে অনেক সময় খেলার অনুমতি মেলে না। লিটন দাস যেমন গত বছর আইপিএলে দল পেলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় বিগ ব্যাশে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। মুস্তাফিজ-তাসকিনকেও অনুমতি না পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার আবার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। কিন্তু তাদের তিনজনই পিএসএলে খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ওই সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত মনে করেন, বিসিবির উচিত

বিদেশি লিগে খেলতে দেওয়া। সংবাদ মাধ্যমকে শান্ত বলেন, ‘আমি মনে করি, এসকল লিগে খেলা গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা উচিত। তবে বিষয়টি শেষ পর্যন্ত বোর্ড, কোচ ও অধিনায়কের ওপর নির্ভর করে।’ তিনি জানান, বিদেশি লিগে খেললে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা যায়। দায়িত্ব নেওয়ার শিক্ষা পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি শেখার জন্য খুব ভালো সুযোগ। তিনি আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার