আরও খবর
আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক
নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪
সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ
ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস
পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা
শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?
অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
দেশজুড়ে চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদা ও খ্যাতি রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এই প্রতারণা বন্ধ করতে এবং জেলার মান সমুন্নত রাখতে অনলাইনে ইলিশ বিক্রির ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
গত বুধবার জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইলিশের স্বাদ ও মূল্য নিয়ন্ত্রণ এবং প্রতারণা রোধে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে। আগ্রহী ব্যবসায়ীদের জেলা
প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-ক) ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং পরিশিষ্ট-খ–তে বর্ণিত কাগজপত্রসহ ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।
জেলা মৎস্য বণিক সমিতি ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি ফেসবুকের মাধ্যমে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ‘আমরা এ পর্যন্ত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জন প্রতারককে গ্রেপ্তার করে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।’
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘এখন থেকে ইলিশ নিয়ে আর প্রতারণা করার সুযোগ থাকবে না। আমরা অনলাইনে ইলিশ বিক্রেতাদের
লাইসেন্সের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নিয়েছি।’ প্রশাসনের এই নতুন পদক্ষেপের ফলে সাধারণ ক্রেতারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।





