ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
‘সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন গণমাধ্যমের পথকে রুদ্ধ করা’
ইনকিলাব, ঢাকা পোস্ট ও ডেইলি ক্যাম্পাসের সম্পাদকের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর মামলা করেছেন। কোনো গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে মামলা মানে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পথকে রুদ্ধ করা। এ ধরনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
রোববার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এক যৌথ বিবৃতিতে ওই নেতা বলেন, বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য মামলা করা হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরও একই কায়দায় মামলা স্বাধীন গণমাধ্যমের
পরিপন্থি। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউসে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।
পরিপন্থি। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউসে চাপ প্রয়োগ করে সংবাদ সরিয়ে নিতে বাধ্য করা, চাপ দিয়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে গণঅধিকার পরিষদ।





