ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
তিন মামলায় জামিন পেলেন মমতাজ
ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ
মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি
ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার?
ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব
যে কারণে এবার স্বাধীনতা পদক পাচ্ছেন না জেনারেল ওসমানি
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী এবারের স্বাধীনতা পদকের তালিকা থেকে বাদ পড়েছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানি ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হয়েছিলেন। অন্তর্বর্তী সরকার এ বছর তাকে স্বাধীনতা পদক দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করে। তবে একই ব্যক্তিকে দুবার দেশের সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা দেওয়ার বিধান না থাকায় তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। এ বছর আট বিশিষ্টজনকে এ পদকে সম্মানিত করার কথা ছিল।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক
বিজ্ঞপ্তিতে সাতজনের নাম প্রকাশ করা হয়। এরা হলেন- বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহিদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।