বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত সব সময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রাজনাথ সিং বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। কারণ, অটল বিহারি বাজপেয়ি (সাবেক প্রধানমন্ত্রী) বলতেন, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; প্রতিবেশীদের নয়। সুতরাং, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত

বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। গত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা হবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎকারে পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়েও কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে। কারণ, ইসলামাবাদ স্বেচ্ছায় কাশ্মীরকে ভারতের কাছে ফিরিয়ে দেবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ