ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫
     ৫:২৯ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৫:২৯ 125 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল ইচ্ছে করেই খারাপ খেলেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। তিনি দাবি করেছেন, ম্যাক্সওয়েলকে দেখে মনে হচ্ছিল সে ভারতের হয়ে খেলছে। পাকিস্তানি সংবাদমাধ্যমে সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করে বলেন, মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল সে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন না। কারণ সেমিফাইনালে একটা ছক্কা মারার পরেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ান তারকা। এছাড়া বিরাট কোহলির ‘লোপ্পা’ ক্যাচও ফেলে দেন বলে দাবি করেন তিনি। নাসিম বলেন, ‘আজ একটা নতুন বিষয়ও দেখা গেল। আমরা খুব বলি না যে ম্যাক্সওয়েল, ভেরি ওয়েল। আজ আমার ম্যাক্সওয়েলকে দেখে মনে হয়েছে সে

কোহলির টিমের হয়ে খেলছে। কেন জানি না যে আমার সেটা মনে হচ্ছে। ও যেভাবে আউট হল, সেটা দেখে মনে হচ্ছে। ও বলটা এমন ছিল না যে ওর থেকে ব্যাট ছিটকে যাবে। একটা বল আগেই ছক্কা মেরেছিল। সেই বলেও ছক্কা মারতে পারত। নাসিম আরও বলেছেন, ‘অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথরা ইনিংসের ভিত্তি তৈরি গড়ে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। যে জায়গায় ওরা অস্ট্রেলিয়াকে রেখে গিয়েছিল, সেখান থেকে অনায়াসে ৩০০ রান তোলা যেত। তারপর হাতে আসা কোহলির একেবারে সহজ ক্যাচ ছেড়ে দিল ম্যাক্সওয়েল। বারবার ম্যাক্সওয়েলকে দেখাচ্ছিল।’ নাসিম ব্যাখ্যা করে বলেন, ‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে। এটা এমন একটা জিনিস, যে কারণে পুরো আন্তর্জাতিক ক্রিকেট স্তব্ধ

হয়ে যায়। যে আড়াই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, তখন ওখানে পুরো বিশ্বের তারকা খেলোয়াড়রা যান। লোভনীয় চুক্তি পাওয়া যায়। প্রত্যাশার চেয়েও বেশি টাকা পাওয়া যায়। আইপিএলের এবারের আসরে পঞ্জাব কিংসের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। নাসিম বলেন, ‘এত বড় খেলোয়াড়ের এত বড় ম্যাচে খারাপ খেলা মেনে নেওয়া যায়! ম্যাক্সওয়েল বিশ্বের অন্যতম সেরা হিটার। অথচ ভারতের বিপক্ষে ম্যাক্সওয়েলকে ভালো খেলতে দেখিনি। সেটা কেউ আমাকে দেখাতে পারেন!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা