এবার শামিকে নিয়ে সরব রোহিতকে ‘মোটা বলা’ সেই কংগ্রেস নেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫

এবার শামিকে নিয়ে সরব রোহিতকে ‘মোটা বলা’ সেই কংগ্রেস নেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ |
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রমজানের রোজা না রাখায় ভারতীয় পেসার মুহাম্মদ শামিকে ‘অপরাধী’ বলেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভী ব্রেলভী। এবার সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা মোহামেদ। তিনি বলেন, কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয়। শামা মোহামেদ এক সাক্ষাৎকারে বলেন, ইসলামে রমজানের সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, কেউ যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। মুহাম্মদ শামিও তাই রয়েছেন, নিজের বাড়িতে নয়। সেই সঙ্গে ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয়, তৃষ্ণাও লাগে। ইসলাম কখনো বলে না যে খেলাধুলো করার

সময় রোজা রাখতেই হবে। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম। এখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। শামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলিও শামার সুরে বলেন, ‘আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট করে বলেছেন, যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাকে প্রশ্ন করার অধিকার নেই কারও’। তবে এর আগে মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছিলেন, ‘ইসলামে রোজা রাখা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে পাপী। মুহাম্মদ শামি রোজা রাখেননি, এটি পাপ। তিনি অপরাধ করেছেন। ম্যাচের

সময় তার জুস খাওয়া ভুল বার্তা দিয়েছে।’ এবারই প্রথম নয়, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে জড়িয়েছেন শামা মোহামেদ। কিছুদিন আগে তিনি অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসাবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।’ তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয় এবং কংগ্রেস দল তার বক্তব্য থেকে দূরত্ব তৈরি করে তাকে পোস্ট মুছে ফেলার পরামর্শ দেয়। পরে শামা মোহামেদ ব্যাখ্যা দেন, তিনি কারও দেহসৌষ্ঠব নিয়ে কটাক্ষ করেননি, বরং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?