চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে দেড় বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য বিভাগের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। দুই মাসের মধ্যে ওই কমিটিকে তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে। একইসঙ্গে শিশু মিশকাতের পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিটের শুনানি নিয়ে সোমবার (৩ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী। তিনি বলেন, গত ২২ জানুয়ারি চট্টগ্রাম জেলায় স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মিশকাত আহত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় মিশকাতকে চিকিৎসার জন্য স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার আত্মীয়। কিন্তু ওই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরাও ওই শিশুকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। রোগীর স্বজনরা অনেক আকুতি মিনতি করলে নার্স একজন চিকিৎসকের মোবাইল নম্বর দেন। অতঃপর রোগীর স্বজনরা ওই চিকিৎসককে ফোন করলে তখন ওই চিকিৎসক বলেন যে, আজ ওনার ডিউটি নেই। তখন তিনি বললেন আজ ডা. তানভীরের ডিউটি এবং তিনি ডাক্তার তানভীরের মোবাইল নম্বর দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তখন রোগীর স্বজনরা ডা. তানভীরকে কল দিলে তিনিও বলেন যে, আজ তার ডিউটি

নেই, এইসব করতে করতেই প্রায় দেড় ঘণ্টা সময় চলে যায়। এক পর্যায়ে শিশু মিশকাত চিকিৎসার অভাবে ছটফট করতে করতে মারা যায়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ৯ ফেব্রæয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য এবং এই ক্ষেত্রে হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের কোনো অবহেলা এবং পেশাগত অসদাচরণ আছে কিনা তা যাচাই করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেন। নোটিশের বিষয়ে কোনো সাড়া না পেয়ে পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী নোয়াব আলী। রিটে স্বাস্থ্য সচিব, বিএমডিসির চেয়ারম্যান, রেজিস্ট্রার, চট্টগ্রামের সিভিল সার্জন, স›দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডাক্তার তানভীর

নেওয়াজ চোধুরীকে (যিনি ওই দিন দায়িত্বে ছিলেন) বিবাদী করা হয়। সোমবার রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!