শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচই একপেশে হয়ে যাচ্ছিল। ওয়ানডে খেলার আবেদন এমনিতেই পড়তির দিকে, সে দিক বিচার করলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের ক্রিকেটের আকর্ষণ বাড়াতে খুব একটা ভূমিকা রাখতে পারছিল না। তবে আফগানিস্তান এবং ইংল্যান্ড অবশেষে সে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা উপহার দিয়েছে এক মহাকাব্যিক দ্বৈরথ, যাতে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। ইংলিশদের ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেই জয় তুলে নিয়েছে তারা। আফগানদের এই রূপকথার মতো জয়ের চিত্রনাট্য প্রথম ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিখেছিলেন ইবরাহিম জাদরান। তার ১৪৬ বলে এক ডজন চার ও আধ ডজন ছক্কায় খেলা ১৭৭ রানের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়ে যায়

দলটির। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে আফগানদের ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পেতে সাহায্য করেন তিনি। জবাব দিতে নামা ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জো রুট। ১১১ বলে ১১ চার এবং ১ ছক্কায় ১২০ রান আসে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটারের ব্যাটে। কিন্তু ৩২৬ রান তাড়া করতে নেমে শুধু রুট ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার বলার মতো ইনিংস খেলতে পারেননি। বিশেষ করে আজমতউল্লাহ ওমরজাইয়ের মিডিয়াম পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটার। ৫৮ রানে ৫ উইকেট তুলে ইংলিশদের খাদের কিনারায় ঠেলে দেন তিনি। ফলাফল তীরে গিয়েও তরী ডুবেছে ইংল্যান্ডের। ৩২৬ রান তাড়া করতে গিয়ে ৩১৭ রানেই সব উইকেট খুইয়েছে দলটি। টানা দুই হারে

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কারণ সমান তিনটি করে পয়েন্ট ঝুলিতে পুরে এখন গ্রুপ বি'র শীর্ষ দুটি স্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও ওই দুই দলকে ছোঁয়া হবে না ইংলিশদের। আর আজ অভাবনীয় জয়ের দেখা পাওয়া আফগানরা দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে এখনো ভালোভাবেই টিকে আছে সেমির দৌড়ে। তাদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়