কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ভারত ফেভারিট হলেও দলটির বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। মরুর বুকে জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়। ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারে পাঁচটি খণ্ড লড়াই। মোস্তাফিজ বনাম রোহিত ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সেঞ্চুরি করেছেন ভারত অধিনয়ক রোহিত শর্মা। আজ বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত খুব স্বচ্ছন্দ নন। বাংলাদেশ সেই অস্ত্রই প্রয়োগ করতে পারে। ওয়ানডেতে ১০ বার মুখোমুখি হয়েছেন রোহিত ও মোস্তাফিজ। এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। অন্যদিকে মোস্তাফিজের বিপক্ষে ১০ ইনিংসে ১২৩ বলে ১৩০ রান

করেছেন রোহিত। ফলে শুরুতেই রোহিত বনাম মোস্তাফিজ লড়াই জমে যেতে পারে। তাসকিন বনাম কোহলি ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির অফ-সাইডের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে। কোহলিকে সমস্যায় ফেলতে পারেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডান-হাতি পেসার কোহলিকে অফ-সাইডের বাইরে টানা বল করার কৌশল বেছে নিতে পারেন। যদিও লাল বলের মতো সাদা বল খুব বেশি সুইং করে না। ফলে কোহলি কিছুটা সুবিধা পেতে পারেন। তাসকিনের বিপক্ষে ওয়ানডেতে চারটি ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন তিনি। তবে করেছেন মাত্র ৩৫ রান। তাসকিনকে কখনো ছক্কা মারতে পারেননি কোহলি। ফলে এই লড়াইয়ের দিকেও নজর থাকবে সবার। মিরাজ বনাম হার্দিক ওয়ানডে ক্রিকেটে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডাররা। ভারতীয় দলে

যেমন আছেন হার্দিক পান্ডিয়া, তেমনই বাংলাদেশ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। হার্দিক যেমন প্রয়োজনে দলের পেস আক্রমণকে সাহায্য করবেন, তেমনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। মিরাজও ব্যাট হাতে দলকে ভরসা দেন আবার বল হাতেও উইকেট তুলে নেন। দুই দলের ভারসাম্য রক্ষা করার জন্য মিরাজ ও হার্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মুশফিকুর বনাম জাদেজা ভারতের স্পিন আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের পিচে যদি স্পিনাররা সাহায্য না পান, তাহলেও জাদেজা বড় ভূমিকা নেবেন। মাঝের ওভারে জাদেজার আক্রমণ সামলাতে হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। স্পিনের বিপক্ষে বরাবর ভালো খেলেন মুশফিক। ফলে জাদেজাকে সামলানোর জন্য বাংলাদেশ মুশফিকুরকে ব্যবহার করতে পারে। সৌম্য বনাম শামি বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের

সঙ্গে ভারতের পেসার মোহাম্মদ শামির লড়াইয়ের দিকেও নজর থাকবে। নতুন বল হাতে শুরু করবেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনিই ছিলেন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। যদিও চোট সারিয়ে ফেরার পর এখনো শামিকে পুরোনো ফর্মে দেখা যায়নি। তবে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে শামি যথেষ্ট ভয়ংকর। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে তাই সামলে খেলতে হবে। শুরুতেই উইকেট হারাতে চাইবে না বাংলাদেশ। সেটার জন্য সৌম্যকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। হেড-টু-হেড ম্যাচ বাংলাদেশ জয়ী ভারত জয়ী ফল হয়নি ৪১ ৮ ৩২ ১

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না