ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
ভূগর্ভের গভীরে আছে প্রচণ্ড চাপ ও তাপ। যা হাজার বছর ধরে জমে আছে পাথরের ভেতর। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন ভূগর্ভের এই তাপ ব্যবহার করে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করার। খবর: সিএনএন সংবাদমাধ্যমটির প্রতিবেদন জানাচ্ছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ মরুভূমিতে এক প্রকল্পে প্রায় ৩ মাইল গভীর পর্যন্ত ড্রিল করা হয়েছে। এই ড্রিলিংয়ের লক্ষ্য তেল বা গ্যাস অনুসন্ধান নয় বরং ভেতরের তাপকে তুলে এনে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা। ফার্ভো এনার্জি নামের হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান তেল-গ্যাস খাতের প্রযুক্তি ব্যবহার করে ভূতাপবিদ্যুৎ (জিওথার্মাল) উৎপাদনের নতুন উপায় উদ্ভাবনে কাজ করছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে, আধুনিক জিওথার্মাল প্রযুক্তি বৈশ্বিক বিদ্যুৎ চাহিদার

১৪০ গুণ জোগান দিতে পারে। তবে এটি বাস্তবায়নে ব্যয়বহুল ড্রিলিং, জটিল প্রকৌশল ব্যবস্থাপনা, ভূকম্পনের ঝুঁকি এবং পানি ও জমি ব্যবস্থাপনাসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ফার্ভো এনার্জির এনহ্যান্সড জিওথার্মাল সিস্টেমে (ইজিএস) দুটি কূপ খনন করে ভূগর্ভস্থ পাথরকে ফাটিয়ে দেয়া হয়। এরপর সেই ফাটলের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে সেটিকে উত্তপ্ত করা হয় এবং সেটিকে বাইরে বের করে আনা হয়। এই পদ্ধতির ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭০-এর দশকে। বর্তমানে ইউটাহ ফোর্জ ও ফার্ভোর দুটি প্রকল্পে প্রযুক্তিটি নতুনভাবে কাজে লাগানো হচ্ছে। ফার্ভো ইউটাহতে বিশ্বের সবচেয়ে বড় জিওথার্মাল প্ল্যান্ট নির্মাণ করছে, যা ২০২৮ সালের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে সমস্যা হলো, এ

ধরনের প্রকল্পে ভূমিকম্পের ঝুঁকি থাকে বলে মনে করা হয়। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার পোহাং শহরে ভূমিকম্পের জন্য একটি জিওথার্মাল প্রকল্পকে দায়ী করা হয়। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ নজরদারিতে এই ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। কানাডার ইয়েভর ও যুক্তরাষ্ট্রের কোয়েজ এনার্জি ভূকম্পনের ঝুঁকি এড়াতে ভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে। কেউ ফ্র্যাকিং ছাড়াই পাইপের মাধ্যমে পানি ঘোরানোর পদ্ধতি নিচ্ছে, আবার কেউ পাথর গলিয়ে আরো গভীর থেকে তাপ সংগ্রহ করার চেষ্টা করছে। তবে অনেক বিশেষজ্ঞ এই প্রযুক্তিগুলোর টেকসইতা নিয়ে সন্দিহান। তবে বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিকভাবে বড় পরিসরে এই প্রযুক্তি বাস্তবায়ন এখনও সময়সাপেক্ষ। তবে সফল হলে এটি হতে পারে পরিচ্ছন্ন জ্বালানির নতুন দিগন্ত। ফার্ভোর সিইও বলেন, ‘ভূপৃষ্ঠের নিচে থাকা তাপ দিয়েই মানবজাতির

শত কোটি বছরের শক্তির চাহিদা মেটানো সম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?