মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানিদের ফেরত পাঠানোর নেপথ্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ থেকে ১৭৩ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের দেশে পাঠানো হয়েছে। গত ১২ জানুয়ারি সৌদি গেজেটে পবিত্র মক্কায় এক বিশেষ অভিযানের খবর প্রকাশ করে। যেখানে স্থানীয় পুলিশ ১০ পাকিস্তানিকে গ্রেফতারের কথা বলা হয়। বিভিন্ন সময় দায়ের করা ৩১টি আর্থিক জালিয়াতি মামলায় এদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই গ্রুপটি নকল সোনার বার বিক্রি করে প্রায় ২৮ লাখ রিয়াল হাতিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানিদের বিভিন্ন অপরাধ চক্রে জড়িয়ে পড়ার খবর এবারই প্রথম

নয়। প্রায়ই পাকিস্তানিদের মাদকদ্রব্যের ব্যবসা, মানব পাচার, নকল সোনা চোরাচালানসহ নানান অপরধের সংবাদ বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। যার ফলে উপসাগরীয় দেশগুলোতে পাকিস্তানি শ্রমিক গ্রহণের হার অস্বাভাবিকভাবে কমেছে এবং এসব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের কূটনীতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা পাকিস্তানের অর্থনীতিতেও প্রভাব ফেলছে। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের দেশগুলো- সৌদি আরব, আরব আমিরাত, ওমান পাকিস্তানিদের অপরাধ চক্র বৃদ্ধি পাওয়ায় তাদের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। গত বছরের মে মাসে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবর অনুযায়ী, পবিত্র নগরী মক্কায় হিরোইন কারবারির অভিযোগে কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করে মক্কা পুলিশ। এছাড়াও ২০২২ সালে মাদকবিরোধী অধিদপ্তর ৬ লাখ ৪৯ হাজার ৩০০ পিস ট্রামাডল মাদক বাজেয়াপ্ত

করে যা ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে পাকিস্তান থেকে আনা হয়। গত বছর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রনালয় প্রকাশিত তথ্য মতে, উপসাগরীয় অঞ্চলে প্রায় ২৩ হাজার ৫০৬ জন পাকিস্তানি বিভিন্ন অভিযোগে বন্দি আছেন। প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুর পাকিস্তানী বসবাস করেন। সবচেয়ে বেশি পাকিস্তানি বসবাস করেন সৌদিতে— প্রায় ৩০ লাখ। এছাড়া আমিরাতে ১৫ লাখ ও কাতারে ২ লাখ পাকিস্তানি বসবাস করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!