শাকিল-ফারজানা-শ্যামল দত্তরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন: পিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শাকিল-ফারজানা-শ্যামল দত্তরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন: পিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
একাত্তর টিভির সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ, ফারজানা রুপা, শ্যামল দত্তরা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি এডভোকেট ওমর ফারুক ফারুকী। সোমবার বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন। ফারজানা রুপাকে উদ্দেশ্যে করে পিপি ফারুকী বলেন, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যে সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রুপা আরো কয়েকজন আছে শ্যামল দত্তসহ তারা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে। তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছে। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর

নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, তারা আন্দোলনের সময় উস্কানি দিয়েছে। স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এরপর ফারজানা রুপা কিছু বলতে চান বলে আদালতকে বলেন। আদালত অনুমতি দিলে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে তাহলে আমাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেয়া হোক। হত্যা মামলায় নিয়ে কেন হয়রানি করা হচ্ছে সাংবাদিকদের। আমি এর বিচার চাই। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে এই প্রশ্ন আমি আপনার (বিচারক)

কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই। এর উত্তরে পিপি ফারুকী বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যে অপরাধী। আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধী। তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল-ফারজানা তা করেছে। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল সেখানে তারা ছিল এবং তারা হাসিনাকে বলেছে যে, গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু আছে, দেশে শত্রু আছে (একটা দলের নাম দিয়ে বলছে) তাদের শক্ত হাতে দমন করতে হবে। এ ধরনের বক্তব্য দিয়েছে তারা। তিনি (ফারজানা রুপা) বলছেন কথার জন্য উনাকে মামলা দেয়া হয়েছে। এরপর শাকিল কিছু বলতে

চাইলে আদালত শুনানি শেষ করে তাদের ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মালার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি যে গল্পের কেন্দ্রবিন্দুতে মেসি সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি এক ঝড়েই শেষ বিশ্বের ৭% বিরল বানর ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া ২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?