রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ (১৪ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে লেখা ছিল, "রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমলো।" ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও মালয়েশিয়ার গন্তব্যের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে: ১. এটি নতুন কর্মী ভিসা ও একক যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য। ২. ভাড়াটি শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকদের জন্য কার্যকর। ৩. এই বিশেষ ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার

ফেসবুক পোস্টে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও একটি নতুন উদ্যোগের আভাস দেন। তার পোস্টে উল্লেখ ছিল, "এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো।" বিশেষজ্ঞরা মনে করছেন, বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের জন্য বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে। এ পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এসব সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে

বিবেচিত হচ্ছে। বিমান ভাড়া কমানো এবং বিকাশের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা বাস্তবায়িত হলে এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী? এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ, কারণ কী? নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার