মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল: বেন-গভির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির। স্থানীয় একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের কট্টর ডানপন্থী এ রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর

ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের। কারণ, এটি হামাসকে উপকৃত করে। তিনি বলেন, স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই। বেন-গভির বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না। গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন-গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করানোর দাবি করে আসছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের