ফের টেইলর সুইফটকে নিয়ে ট্রাম্পের মশকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ১১:২৫ অপরাহ্ণ

ফের টেইলর সুইফটকে নিয়ে ট্রাম্পের মশকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২৫ 127 ভিউ
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। এমনকি নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। কিন্তু যুক্তাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার যে বিভীষিকাময় রাত অতিবাহিত হয়েছে টেইলরের জীবনে তা হয়তো তিনি নিজের স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলতে চাইবেন। ওই রাতে দেশটির ফিলাডেলফিয়ায় ‘সুপার বোল’ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সুইফটও। তবে ম্যাচ শেষ হতে না হতেই এই পপ তারকাকে দর্শকদের থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। ফক্স নিউজের এক খবরে বলা হয়, কানসাস সিটি চিফ-এর সমর্থক টেইলর মূলত পছন্দের দল এবং তার প্রেমিক ট্র্র্যাভিস কেলসকে সমর্থন জানাতে স্টেডিয়ামে গিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ঈগলসের কাছে ফাইনালে ৪০-২২ ব্যবধানে হেরে যায় তারা। এতে টানা তৃতীয়বারের

মতো শিরোপা উল্লাস থেকে বঞ্চিত হয় কানসাস সিটি। এমনকি এ সময় মাঠে এসে পছন্দের দলকে সমর্থন শুরুর পর থেকে এই প্রথম কানসাস সিটিকে কোনো নকআউট ম্যাচে হারতে দেখলেন টেইলর। ম্যাচ শেষে এই গায়িকার প্রেমিক ট্র্যাভিস কেলসকেও অনেক বিমূর্ষ দেখা যায়। ফাইনালের শেষ বাঁশি বাজতে না বাজতেই উল্লাসে ফেটে পড়েন ঈগলসের সমর্থকরা। হঠাৎ করেই স্টেডিয়ামের বড় পর্দায় টেইলর সুইফটকে দেখাতেই তাকে দুয়োধ্বনি দিতে শুরু করেন বিজয়ী দলের সমর্থকরা। এমনকি ভক্তরা তাকে আর টিভি সম্প্রচারে না দেখানোর অনুরোধও করেছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন আগুনে ঢাললেন ঘি। টেইলরকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। ট্রাম্প লিখেছেন,

রাতটা কানসাস সিটি চিফের (পরাজিত দল) চেয়েও বেশি কঠিন ছিল টেইলর সুইফটের জন্য। তাকে স্টেডিয়ামের সবাই দুয়োধ্বনি দিয়েছে। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ)’ ভীষণ ক্ষমাহীন।’ এদিকে এমন ঘটনার পরপরই বিষয়টি নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি টেইলর-ট্র্যাভিসের সম্পর্ককে বিচ্ছেদের দিকে প্রভাবিত করে কি না এ নিয়েও নিজেদের শঙ্কা প্রকাশ করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা। এর আগে গত বছর সেপ্টেম্বরেও টেইলর সুইফটের প্রতি বিদ্বেষ প্রকাশ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি টেইলর সুইফটকে ঘৃণা করি! ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রথম টেলিভিশন বিতর্ক শেষ হওয়ার পরপরই টেইলর সুইফট খোলাখুলি কমলার প্রতি তার সমর্থনের কথা জানিয়ে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্য সংকটে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয় মাসের ব্যয় মেটাতে সক্ষম? ৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়? সকল সংকটে ঐতিহাসিক বন্ধু ভারতই শেষ ভরসা: জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের শরণাপন্ন বিএনপি সরকার ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক রেকর্ড গড়ে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দ্যা প্রজেক্ট ওসমান হাদি (হাদিমাদি) ও এর ভবিষ্যত ২০২১ সালে ঐতিহাসিক ৭ মার্চ পালনকারী বিএনপির কাছে এখন ‘মব’ ও ‘নিষিদ্ধ’ নিয়ন্ত্রণের বাইরে জ্বালানি তেলের মজুদদারি ও অতিরিক্ত দাম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হচ্ছে ক্ষমতায় এসে বিএনপি সকারের কূটনৈতিক রদবদল: প্রত্যাহার করা হলো যেসব দেশের রাষ্ট্রদূতদের “গুম” নয়, দীর্ঘ আট বছর “আত্মগোপনে” ছিলেন ব্যারিস্টার আরমান? নারী অধিকার সংস্কারে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জামায়াতের হুমকি এবং বিএনপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ When Walking with Flowers Becomes Dangerous: A Broken House, Four Arrests, One Question ৭ই মার্চের ভাষণ বাজানো কি এখন অপরাধ? ইতিহাসকে কি গ্রেপ্তার করা যাবে? Poverty didn’t go to the museum — it went into people’s homes মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত শত চেষ্টা করেও দাবিয়ে রাখা যায়নি বাঙালিদের বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের জানাই শুভেচ্ছা বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি একটি সফল ইতিহাসের স্থপতি