ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪
৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে
মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশিসহ আটক ১১৬ অভিবাসী
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবন নির্মাণস্থলে পৃথক অভিযানে তাদের আটক করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।
শুক্রবার রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানে ১৮০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ান পুরুষ ১৩ এবং ২ ইন্দোনেশিয়ান নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।
২০ থেকে ৫৫ বছর বয়সি আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে লেংগেং ইমিগ্রেশন
ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।



