‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘মোদি এবং কেজরিওয়াল দুই ভাইয়ের মতো। উভয়েই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন আরএসএসের শাখা থেকে এসেছেন, আর অন্যজন তাদেরই প্রতিষ্ঠান থেকে’। বৃহস্পতিবার ওখলা-তে শিফা-উর-রহমানের সমর্থনে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন। ওয়াইসি এদিন শাহিনবাগ সফর করেন এবং ভোটারদের তার দলের প্রতীক ‘ঘুড়ি’র সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। দিল্লি নির্বাচনের জন্য এআইএমআইএম এদিন দুজনকে প্রার্থী মনোনীত করেছে। মুস্তাফাবাদ থেকে তাহির হুসেন এবং ওখলা থেকে শিফা-উর-রহমান। উভয় প্রার্থী বর্তমানে ২০২০ সালের দিল্লি

দাঙ্গার মামলায় জেলে রয়েছেন। ওয়াইসি এ সময় কেজরিওয়াল এবং তার দলকে অভিযুক্ত করে বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কেজরিওয়াল মদের নীতি মামলায় জামিন পেয়েছেন? অথচ তাহির হুসেন এবং শিফা-উর-রহমান পাঁচ বছর ধরে জেলে রয়েছেন। মিম নেতা বলেন, ‘কেজরিওয়ালের দল, মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং-সহ সবাই জামিন পেয়েছেন। কিন্তু তাহির হুসেন এবং শিফা-উর-রহমান এখনো জেলে। তাদের অপরাধ কী?’ কেজরিওয়ালের শাসনে ওখলা উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে, কিন্তু ওখলা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে’। ওয়াইসি দাবি করেন, তিনি ওখলায় গেলে মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়, কিন্তু কেজরিওয়াল গেলে তাকে জুতা ছুঁড়ে মারবে। মিম নেতা

বলেন, বিজেপি কখনোই ওখলায় জয়লাভ করেনি এবং এবারও পারবে না। তবে তিনি আশাবাদী যে, আসন্ন নির্বাচনেও বিজেপি বিজয় অর্জন করতে পারবে না। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র: ওয়ানইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক