নাচের অনুষ্ঠানে হলিউড নায়িকার পোশাক পরে বিপাকে ট্রাম্পকন্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ January, ২০২৫

নাচের অনুষ্ঠানে হলিউড নায়িকার পোশাক পরে বিপাকে ট্রাম্পকন্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ January, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাংকা ট্রাম্প রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তার সাজগোজের রুচিবোধ বারবার আলোচিত হয়েছে ফ্যাশন দুনিয়ায়। সুন্দরী, সুঠাম চেহারা আর ব্যক্তিত্বের লাবণ্যের কারণে বরাবরই নজর কেড়েছেন তিনি। তবে সমালোচনাও পিছু ছাড়েছে না তার। বাবা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই সমালোচিত হন ট্রাম্পকন্যা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার সম্মানে বল নাচের আসর বসেছিল ওয়াশিংটন ডিসিতে। সেখানেই আমন্ত্রিত ছিলেন হলিউডের তারকা অভিনেতা থেকে শুরু করে রাজনীতি ও শিল্পজগতের বিশিষ্টরাও! অনুষ্ঠানে প্রত্যেকেই পরে এসেছিলেন কেতাদুরস্ত পোশাক। প্রত্যেকেরই সাজ ছিল একে অপরকে টক্কর দেওয়ার মতো। তবে যার সম্মানে

অনুষ্ঠান, সেই ট্রাম্প এবং তার পরিবারের সদস্যরা অন্যদের টেক্কা দিতে পারলেন কিনা, সেদিকেও নজর ছিল ফ্যাশনবোদ্ধাদের। দেখা যায়, সবার মধ্যে আলাদা করে নজর ছিল ট্রাম্পের জ্যেষ্ঠ কন্যা ইভাংকা ট্রাম্পের দিকে। তার পরনের সাদা-কালো গাউনটিই নজর কাড়ার অন্যতম কারণ। ট্রাম্পকন্যা ইভাংকা যে অনুষ্ঠানেই যান না কেন, সবার নজর থাকে তিনি কোথায় গেলেন, কি পোশাক পরলেন, কিভাবে সাজগোজ করলেন- তা নিয়ে। আর সেসব নিয়েই বিস্তারিত আলোচনা হয় গণমাধ্যমে। তবে এবার বাবার সম্মানে আয়োজিত বল নাচের আসরে তার গাউনটি নিয়ে আলোচনার পাশাপাশি খানিক সমালোচনাও হয়েছে। ইভাংকা সেদিন পরেছিলেন ব্রিটেনের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড জিভান্সির তৈরি একটি গাউন। কাঁধখোলা গাউনটির রঙ দুধসাদা। বুকের কাছে সাদার ওপর কালো

সুতার নকশা করা কাজ। চাপা কোমর থেকে পোশাকের বাকি ঘেরটি লুটিয়ে পড়েছে পা ছাড়িয়ে। সেই ঘেরেও সুতার নকশা তোলা। তবে শুধু সেটুকু বললেই পুরোটা বলা হয়ে যায় না। ইভাংকার গাউনের একটি নেপথ্য কাহিনীও আছে। হুবহু একই রকম দেখতে একটি গাউন ৭০ বছর আগে পরেছিলেন হলিউডের নায়িকা অড্রে হেপবার্ন। যিনি অভিনেত্রী ছাড়াও পরিচিত ছিলেন একজন মানবাধিকারকর্মী হিসেবে। সেই যুগে নারী ও শিশুদের অধিকার নিয়ে কথা বলতেন হেপবার্ন। ইউনিসেফের আন্তর্জাতিক দূতও ছিলেন তিনি। ট্রাম্প যে নীতিতে আমেরিকাকে চালাতে চান, অড্রে তার সম্পূর্ণ বিপরীত ভাবনায় বিশ্বাসী। তিনি বরাবর পুঁজিবাদীদের বিরুদ্ধে এবং নাৎসি চিন্তাধারার বিরুদ্ধে কথা বলেছেন। অড্রের জনপ্রিয় সিনেমাগুলোর একটি হলো ‘সাবরিনা’। ১৯৫৪ সালে

তৈরি ওই সিনেমাতে অড্রের পোশাক ও সাজগোজ হলিউড তো বটেই, গোটা দুনিয়ার ফ্যাশনকে প্রভাবিত করেছিল। সেই সিনেমাতেই ওই গাউনটি পরেছিলেন অড্রে হেপবার্ন। একইরকম গাউনে ইভাংকাকে দেখে ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্পবিরোধীরা। তারা বলছেন, অড্রে বেঁচে থাকলে ট্রাম্প পরিবারকে ঘৃণা করতেন। কারণ হিসাবে সমালোচকরা বলেছেন— ট্রাম্প এবং তার পরিবারের সদস্যরা যে নীতির প্রচারক, তার সঙ্গে অড্রের ভাবনার কোনো মিল নেই। ফ্যাশন দুনিয়ার অনেকেই ওই গাউনের সৌন্দর্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অড্রের গাউনটি নিজে হাতে বানিয়েছিলেন পোশাকশিল্পী হুবার্ট দে জিভান্সি। যার হাত ধরে জিভান্সি ব্র্যান্ডের প্রতিষ্ঠা। তার তৈরি সেই পোশাক আজও বহু পোশাকশিল্পীকে অনুপ্রেরণা দেয়। ইভাংকার গাউনটি প্রসঙ্গে সমালোচকরা বলেছেন— গাউনটি কিংবদন্তি পোশাকশিল্পীর কাজের হাস্যকর

অনুকরণ মাত্র। তাছাড়া ইভাংকার পোশাক চয়ন নিয়েও প্রশ্ন তুলে ফ্যাশনবোদ্ধাদের একাংশ বলেছেন— প্রেসিডেন্টের সম্মানে বল নাচের আসরে পোশাকও অনেক বার্তা দেয়। বিশেষ করে সেই পোশাক যদি নতুন প্রেসিডেন্টের পরিবারের সদস্যের হয়, তবে তা আরও প্রশ্নের মুখে পড়ে। অড্রের পরা পোশাক বেছে নেওয়ার আগে সে কথাই ভাবা উচিত ছিল ইভাংকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা