স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস ওবামার ‘গোপন সম্পর্ক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ January, ২০২৫

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস ওবামার ‘গোপন সম্পর্ক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ January, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন! সম্প্রতি এমনই এক পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে, মার্কিন অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু নাকি তাদের সম্পর্কের কথা জানিয়েছেন। গত ২৩ জানুয়ারি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স-এ একটি পোস্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মেলানি কিং (@realmelanieking) নামের এক নারীর শেয়ার করা সেই পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বন্ধু সবাইকে জানাচ্ছেন যে, তিনি এই আমেরিকান অভিনেত্রীর খুবই কাছের ও ঘনিষ্ট একজন। তিনি জানেন যে, জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই নারী কথায়, ‘উনি (বারাক ওবামা) জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আছেন। আমার ম্যানেজার এবং এক বন্ধু ওর (জেনিফার অ্যানিস্টন)

ঘনিষ্ট বন্ধু হন। জেনিফার একবার বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে যা ঘটেছে তার সবই ঘনিষ্ট বন্ধুদের মধ্যেই’। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এই বার্তাটি নাকি জেনিফার অ্যানিস্টনের একজন বন্ধুর, যেটা সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বারাক ওবামা এবং মিশেল ওবামার বিবাহ বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছে। জিমি কার্টারের শেষকৃত্যে তাদের দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ার পরই এই বিতর্ক আরও ছড়িয়ে যায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। এরই মাঝে ভাইরাল হয়েছে এই পোস্ট। কিন্তু কোনটা সত্যি, আর কোনটা কেবলই জল্পনা- তার উত্তর সময়ই দেবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা