ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় সকাল সাড়ে ১০টার দিকে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে জওহর নগর এলাকায় কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর জন্য

খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, এর শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণের বিষয়ে বলেছেন পাঁচজন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসকের টিমও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক