ফোনালাপে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

ফোনালাপে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
সৌদি আরব আগামী চার বছরে আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। সংস্থাটির খবরে বলা হয়, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলাপে সৌদি যুবরাজ প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। দুজনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ইস্যু এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন তারা। ফোনালাপে সৌদি যুবরাজ আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনার কথা উল্লেখ

করেন। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে এই বিনিয়োগ কার্যকর হবে। তবে খবরে বিনিয়োগের প্রকৃতি বা এর বিস্তারিত উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, এর আগের মেয়াদে (২০১৭-২০২১) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। তিনি ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে সফরকে অগ্রাধিকার দিয়েছিলেন। ওই সফরে সৌদি আরবের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং সামরিক সরঞ্জাম বিক্রির বৃহৎ চুক্তি স্বাক্ষর করেন ট্রাম্প। তৎকালীন চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব যদি ৫০০ বিলিয়ন ডলারের বেশি আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দেয়, তবে তিনি আবারও দেশটি সফরে যাবেন। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব