মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গির পক্ষে সমর্থন জানালেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গির পক্ষে সমর্থন জানালেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক সমাবেশে বক্তৃতাকালে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে ইলন মাস্ক। মাস্কের হাতের একটি অঙ্গভঙ্গি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন সময়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থন পাচ্ছেন আলোচিত এই মার্কিন ধনকুবের। নেতানিয়াহু সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘ইলনকে মিথ্যাভাবে কলঙ্কিত করা হচ্ছে। ইলন ইসরাইলের একজন মহান বন্ধু। তিনি ৭ অক্টোবরের গণহত্যার পর ইসরাইল পরিদর্শন করেছিলেন... (এবং) তারপর থেকে বারবার এবং জোরালোভাবে গণহত্যাকারী সন্ত্রাসবাদী এবং শাসনব্যবস্থার বিরুদ্ধে যারা একমাত্র ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন’। তিনি আরও যোগ করেন, আমি তাকে এজন্য ধন্যবাদ জানাই’। গত সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ট্রাম্পের এই অভিষেক উদ্‌যাপনে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান এরিনায় একটি সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে তাঁর সমর্থকেরা অংশ নেন। সমাবেশের মঞ্চে ওঠেন এক্স, স্পেসএক্স ও টেসলার প্রধান মাস্ক।মঞ্চে উঠে ব্যাপক উল্লাস-উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তিনি একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন। ইলন মাস্কের বিতর্কিত এই অঙ্গভঙ্গি আন্তর্জাতিক রাজনীতি এবং সামাজিকমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজনৈতিক প্রভাব এবং দায়িত্বশীলতার প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এছাড়া এই ঘটনা মার্কিন রাজনীতিতে মাস্কের বর্ধমান প্রভাবকে তুলে ধরেছে, ইতোমধ্যে মাস্ক ট্রাম্পের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!