সরকারি দলের সঙ্গে পিটিআই’র আলোচনা বন্ধের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

সরকারি দলের সঙ্গে পিটিআই’র আলোচনা বন্ধের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
সহযোগিতার অভাব এবং বিচারিক কমিশন গঠনের ব্যর্থতার কারণ উল্লেখ করে সরকারি দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধের ঘোষণা দিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। ৯ মে ২০২৩ তারিখে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্তে সরকার তিন বিচারকের একটি কমিশন গঠনের প্রস্তাব মেনে না নেওয়ায় ইমরান খান এমন সিদ্ধান্তে এসেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান। গওহর জানান, তিন সদস্যের বিচারিক কমিশন গঠন না হলে আলোচনা এগোতে পারে না। তিনি বলেন, পিটিআই সমস্যাগুলোর সমাধান করতে আলোচনা শুরু করেছিল,

কিন্তু সরকারের অসহযোগিতার কারণে তারা আলোচনাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যদি কমিশন গঠন করা হয়, তবে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব। পিটিআই চায় আলোচনা সফল হোক। ইমরান খান সংবিধান এবং আইন অনুযায়ী আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পিটিআই সমস্ত বিরোধী দলকে একত্রিত করে ন্যায় এবং জবাবদিহির জন্য সংগ্রাম চালিয়ে যাবে। এর আগে, সরকারি কমিটি আইনি পরামর্শের ভিত্তিতে একটি কৌশল তৈরি করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সরকারি আলোচনাকারী দলের মুখপাত্র ইরফান সিদ্দিকি। আগামী ২৮ জানুয়ারি সরকার ও বিরোধী দলের কমিটির সঙ্গে পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান জানালেন, যদি বিচারিক

কমিশন গঠনের বিষয়ে কোনো অগ্রগতি না হয়, তবে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হবে না। তিন দফায় সবকিছু নিয়ে আলোচনা হয়ে গেছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!