গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১২০টি মানব কঙ্কাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১২০টি মানব কঙ্কাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ থেকে গত দুই দিনে উদ্ধার হয়েছে ১২০টি মানব কঙ্কাল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সিভিল ডিফেন্সের সদস্যরা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। গাজার সিভিল ডিফেন্স সদস্য হাইথাম হামস জানান, ‘গত দুই দিনে আমরা ধ্বংসস্তূপ থেকে ১২০টি পচা মরদেহ উদ্ধার করেছি। এসব মরদেহ পুরোপুরি পচে যাওয়ায় কেবল কঙ্কালের অবশিষ্টাংশ রয়েছে। উদ্ধারকৃত অংশগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ এলাকায় ফিরে এসে তাদের বসতবাড়ি ও জীবনের চিহ্ন খুঁজে পাচ্ছেন না। অধিকাংশ জায়গায় কেবল ধ্বংসস্তূপ আর ধূলামাটির স্তর দেখা যাচ্ছে। এপির প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সিভিল ডিফেন্সের সদস্যরা

ধ্বংসস্তূপ সরিয়ে একটি ব্যক্তির উরুর হাড়, ছেঁড়া শার্ট এবং এক জোড়া প্যান্ট উদ্ধার করছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মরদেহ চাপা পড়ে থাকতে পারে। সঠিক পরিসংখ্যান এখনো জানা যায়নি, তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক পরিস্থিতি চরম সংকটে পড়েছে। খাবার, পানি এবং চিকিৎসা সেবার অভাবে দিন কাটাচ্ছেন বহু ফিলিস্তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!