এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
আগুন লাগার গুজবে এক ট্রেন থেকে লাফ দিয়ে অন্য ট্রেনে কাটা পড়ে অন্তত ১২ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লখনউ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে- এমন গুজব ছড়িয়ে পড়ার পর আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফ দেন। এর মধ্যে কয়েকজন পাশের লাইনে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান। এদিন বিকাল ৫টার দিকে পুষ্পক এক্সপ্রেসের একটি কোচ থেকে ধোঁয়া বের হচ্ছে বলে সন্দেহ করা হয়। সেন্ট্রাল রেলওয়ে সূত্রে জানা গেছে, এটি হয়তো হট অ্যাক্সেল বা ব্রেক-বাইন্ডিং এর কারণে সৃষ্ট হয়েছে। এতে আতঙ্কিত যাত্রীরা ট্রেনটির চেইন টেনে সেটি থামান। এরপর

কিছু যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে লাফ দেন। যাত্রীরা যখন পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দেয়, ঠিক তখনই পাশের লাইনে দ্রুতগতিতে আসা বেঙ্গালুরু-দিল্লি কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। জলগাঁওয়ের পুলিশ সুপার মহেশ্বর রেড্ডি নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পরে রেললাইনে ছড়িয়ে থাকা মৃতদেহ এবং রক্তাক্ত আহত যাত্রীদের সহায়তার জন্য সবাইকে ছুটোছুটি করতে দেখা যায়। এ ঘটনায় সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র স্বপনিল নীলা জানান, আতঙ্ক ও ভুল বোঝাবুঝির কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে কোচ থেকে সৃষ্ট স্পার্কের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র

ফড়নবিস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, আমাদের মন্ত্রী গিরীশ মহাজন উদ্ধারকাজ সরাসরি তদারকি করছেন এবং আমি জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেন যে, আহতদের জন্য স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার শিকার পরিবার ও আহত যাত্রীদের সহায়তায় উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব