ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ |
ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের তল্লাশি অব্যাহত আছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে