ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আমির খানের সেই অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানি অভিনেত্রীর
রূপালি পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। তবে নিজের প্রতিভাকে যে শুধু রূপালি পর্দায় সীমিত রেখেছেন আমির এমন নয়, ছোটপর্দায় বহুল জনপ্রিয় ‘সত্যমেভ জয়তে’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।
স্টার নেটওয়ার্কে প্রচারিত এই অনুষ্ঠানের ফরম্যাট পাকিস্তানি একটি অনুষ্ঠানের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ করেছেন দেশটির অভিনেত্রী ও উপস্থাপক হিনা বায়াত।
উপস্থাপক হিসেবে ‘উলঝান সুলঝান’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক হয় এই অভিনেত্রীর। পরবর্তীতে নিজের নাম যোগ করে ‘হিনা কে সাথ’ নামে সে অনুষ্ঠানের নামকরণ করেন তিনি।
এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য, সামাজিক সমস্যার কথা তুলে ধরা হয়। এছাড়া সমাজের সেসব অন্ধকার কুঠুরিতে আলোকপাত করেন হিনা, যেগুলো নিয়ে
হয়ত বড় পরিসরে খুব একটা আলাপ-আলোচনা হয় না। আমির খানের ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের ফরম্যাটও একইরকম। পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ’র টক শো ‘আফটার আওয়ার্স’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ তার অনুষ্ঠান দ্বারা অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন হিনা। তিনি বলেন, ‘আমরা যখন অনুষ্ঠান দেখলাম, তখন আমরা নিজেদের অজান্তেই বলে উঠলাম যে এটা আমাদের সেট, আমাদের কনটেন্ট। ওইসময় তারাও আমাদের অনুষ্ঠান দেখত না, আমরাও তাদের অনুষ্ঠান দেখতাম না। তাই এটা বলব না যে তারা কপি করেছে, তবে তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়েছে।’ হিনা যোগ করেন, ‘আমার অনুষ্ঠানে যারা কাজ করতেন, তাদের অনেকেই সত্যমেভ জয়তের সঙ্গে এত মিল দেখে চমকে উঠেছিলেন।’ প্রসঙ্গত,
২০১২ সালে আমির খানের ‘সত্যমেভ জয়তে’ প্রথম প্রচারিত হয়। বিষয়বৈচিত্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের নানা প্রতিকূলতাকে টিভি পর্দায় তুলে আনার জন্য ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠান। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন