নিলামে তুলছে আ‘লীগ আমলের ৩০ এমপির গাড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

নিলামে তুলছে আ‘লীগ আমলের ৩০ এমপির গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
সাবেক সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০ বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামী ২১ জানুয়ারি দরপত্র প্রকাশের প্রস্তুতি রয়েছে। তবে নিয়ম অনুযায়ী নিলামের আগে শুল্কসহ গাড়ি ছাড়িয়ে নিতে তাদের নোটিশ দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করেছিলেন। সংসদ ভেঙে যাওয়ায় সেই সুবিধা আদায় করা যায়নি। চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, বন্দরের শেড খালি করতে নৌ-উপদেষ্টার চোখ রাঙানির পর নড়েচড়ে বসে কাস্টমস কর্তৃপক্ষ। শেডে সাবেক ৩০ এমপির গাড়িসহ ১০৩টি গাড়ি ইনভেন্ট্রির পর আইননুযায়ী আমদানিকারকদের নোটিশ দেয় কাস্টমস। এর মধ্যে ৩১টি গাড়ি শুল্ক দিয়ে ছাড়িয়ে নিয়ে যান আমদানিকারকরা। সবশেষে

৩০ এমপির গাড়িসহ ৭২টি গাড়ি ইনভেন্ট্রির পর দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে কাস্টমস নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, ‘৩০ এমপির গাড়িসহ সবমিলিয়ে ৭২টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে।' বন্দরে পড়ে থাকা গাড়িগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরুর পর তড়িঘড়ি করে ৩১ গাড়ি ছাড়িয়ে নিয়েছেন আমদানিকারকেরা। কাস্টমসের নোটিশের পর শুল্ক পরিশোধ করে গাড়িগুলো ছাড়িয়ে নেন তারা। তবে সাবেক কোন সংসদ সদস্য গাড়ি ছাড় করেননি। নিলাম প্রক্রিয়ায় যাওয়ার পর তড়িঘড়ি করে গাড়ি ছাড়িয়ে নেওয়ার কারণ প্রসঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সহ-সভাপতি ও মেসার্স হাবিব এন্ড ব্রাদার্সের

স্বত্বাধিকারী ড. হাবিবুর রহমান খান বলেন, 'অনেক সময় গাড়ি এলেও কাগজপত্র এসে পৌঁছে না। আবার ডকুমেন্ট এলে কাস্টমস ক্লিয়ারেন্সে সময় লাগে। এসব কারণে মূলত গাড়ি ছাড়াতে দেরি হয়। পরে সবকিছু হাতে পেলে আমদানিকারকরা ফাইন ও ট্যাক্স দিয়ে গাড়ি নিয়ে যায়।’ শুধু কাগজপত্রের অভাবে গাড়ি ছাড়াতে দেরি হয় এমনটা নয় জানিয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, ‘আমদানিকারকদের কাগজপত্রের ঝামেলার কারণে অনেক সময় তারা নিতে পারে না। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতায় দেরি হয়। মামলাগুলো করা হয় কাস্টমসের বিরুদ্ধে। এতে কাস্টমসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার (ক্ষমতা) আছে। আইন শাখা আছে। উনারা এ বিষয়ে আন্তরিকভাবে ফলোআপ করলে জট সৃষ্টি হয়

না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত