শ্রীশ্রী সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা – জ্ঞান, শুভবুদ্ধি ও সম্প্রীতিতে আলোকিত হোক বাংলাদেশ। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ January, ২০২৬

শ্রীশ্রী সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা – জ্ঞান, শুভবুদ্ধি ও সম্প্রীতিতে আলোকিত হোক বাংলাদেশ।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ January, ২০২৬ |
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই ও বোনকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও সংহতি। আজকের বাংলাদেশ গভীর সংকটে। মৌলবাদী অপশক্তির কালো থাবায় ক্ষতবিক্ষত দেশ। সংখ্যালঘুদের ওপর চলছে পরিকল্পিত নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মন্দির ভাঙচুর। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এগুলো অবৈধ জামাতি ইউনুসের প্রত্যক্ষ মদদপুষ্ট উগ্র মৌলবাদী গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী তাণ্ডব। যারা ধর্মের নামে সহিংসতা চালায়, যারা ভিন্ন বিশ্বাসের মানুষের অস্তিত্ব মুছে দিতে চায়, তারা বাংলাদেশের শত্রু। তাদের জায়গা এই দেশে কখনোই ছিল না, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশ কোনো মৌলবাদী রাষ্ট্র নয়। এই দেশ গড়ে উঠেছে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায়, রক্ত দিয়ে কেনা মুক্তিযুদ্ধের

আদর্শে। সেই আদর্শ ধ্বংস করার যেকোনো অপচেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ কঠোর হাতে প্রতিহত করবে—এ নিয়ে কোনো আপস নেই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাম্প্রদায়িক অপশক্তিমুক্ত করতেই হবে। সকল ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের